জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ PM
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেন তিনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে এ প্রাতরাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬