নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ AM
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলের সামনে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে মিছিল করেন। এ সময় তাঁরা স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ছাড়াও রয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার গুরুত্ব পাবে।

নিউইয়র্কে কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

মাদ্রাসার শৌচাগার থেকে শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচাল…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে মিলল পলিথিনে ঝুলানো…
  • ১৫ নভেম্বর ২০২৬
মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950