আবাহনী মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার, উন্মুক্ত থাকবে সবার জন্য

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM
দীর্ঘদিন আবাহনী লিমিটেডের নিয়ন্ত্রণে থাকা মাঠ যাচ্ছে সরকারের নিয়ন্ত্রণে

দীর্ঘদিন আবাহনী লিমিটেডের নিয়ন্ত্রণে থাকা মাঠ যাচ্ছে সরকারের নিয়ন্ত্রণে © সংগৃহীত

দীর্ঘদিন আবাহনী লিমিটেডের নিয়ন্ত্রণে থাকা রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে। মাঠটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে। সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর মাঠটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সময় দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

একই অনুষ্ঠানে ধানমন্ডি ৮ ও ৯ নম্বর সড়কের মাঝখানে অবস্থিত ধানমন্ডি মাঠও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হবে। এজন্য আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। মাঠটি ধানমন্ডি ক্রিকেট মাঠ হিসেবেও পরিচিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবাহনী লিমিটেডকে মাঠটি দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হলেও ক্লাব কর্তৃপক্ষ বেশ কয়েক বছর ধরে ইজারার অর্থ পরিশোধ করেনি। এ অবস্থায় মাঠটির নিয়ন্ত্রণ সরকারের কাছে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবাহনী লিমিটেড ১৯৯৬ সালে মাঠের ৯ দশমিক ৭৬ একর জমি ৯৯ বছরের জন্য ইজারা চেয়ে আবেদন করে। পরে ১৯৯৮ সালে মাঠের সিংহভাগ জমি এবং ২০১০ সালে অবশিষ্ট ০ দশমিক ৮৯ একর জমি একই মেয়াদে ইজারা দেওয়া হয়। সব মিলিয়ে ইজারার আওতায় আসে ১০ দশমিক ৬৫ একর জমি।

ইজারার শর্ত অনুযায়ী, মাঠটি ক্রীড়া কর্মকাণ্ড, ক্রীড়া অনুশীলন ও খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহারের কথা ছিল। একই সঙ্গে মাঠের পাবলিক পার্কের বৈশিষ্ট্য পরিবর্তন, বাণিজ্যিক স্থাপনা বা মার্কেট নির্মাণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণে বিধিনিষেধ ছিল।

তবে সময়ের সঙ্গে মাঠের বড় অংশে বিভিন্ন স্থাপনা ও ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠে। বর্তমানে সেখানে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, কমপ্লেক্সে ক্লাবের কার্যালয়, সুইমিংপুল, জিমনেশিয়ামসহ বিভিন্ন ইনডোর ক্রীড়া সুবিধা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

ধানমন্ডির এই মাঠের জায়গাটি ষাটের দশকে ইটভাটা হিসেবে ব্যবহৃত হতো। পরে জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়।

১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার পর থেকেই মাঠটি অনুশীলন ও খেলাধুলার কাজে ব্যবহার করে আসছে ক্লাবটি। পরে মাঠটি আবাহনী মাঠ হিসেবে পরিচিতি পায়।

সরকারি নিয়ন্ত্রণে যাওয়ার পর মাঠটি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, মাঠটি সাধারণ মানুষের খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি শিশু-কিশোরদের প্রশিক্ষণ ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।

শুধু আবাহনী মাঠ নয়, রাজধানীর মিরপুর সিটি ক্লাব মাঠ ও কালশী মাঠও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব মাঠও সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এর ফলে দীর্ঘদিন পর রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ খেলার মাঠকে ক্লাব বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে এনে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে রাজধানীতে খেলার মাঠের সংকট কমাতে প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল মাঠ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৪ মার্চ এক সরকারি তথ্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের পাশাপাশি নতুন মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনায় রাজধানীর ছোট আকারের মাঠ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন জ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৭৮ বছর আগে জিন্নাহর ঢাকা সফর ঘিরে কী কী ঘটেছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মক্কায় ড্রোন হামলার অভিযোগ, যা বলছে হুথিরা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ক্লাস শুরুর তারিখ পেছাল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৬৮ হাজার কোটি টাকায় একনেকে অনুমোদন পেল ১২ প্রকল্প
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্য…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9