চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধি, এবার বললেন পানিসম্পদমন্ত্রী

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ PM
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি © সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চাকরির ভাইভাতে বিশেষ নাম্বার দিয়ে কাউকে পাশ করিয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই বর্তমান সরকারের। আর প্রচলিত নিয়ম অনুযায়ী মেধাকে মূল্যায়ন করা হবে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফ্রেশার্স অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, শুধু চাকরি বা পুঁথিগত বিদ্যা সবকিছু নয়। দেশকে কিছু দেয়ার জন্য কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে। একটি শ্রেণী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬