রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল

২১ আগস্ট ২০২৬, ১০:৫৩ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। রাষ্ট্রপতি কার্যালয়সহ বিভিন্ন সংস্থার সচিব পদে এ পরিবর্তন আনা হয়। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়েছে।

এদিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

এছাড়াও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে বদলি করা হয়েছে।

এর মধ্যে মাত্র ১১ দিন আগেই কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে।

ট্যাগ: সরকার
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬