শিক্ষক-শিক্ষার্থীদের রাজনীতির পক্ষে যা বললেন তারেক রহমান

০৮ আগস্ট ২০২৬, ০২:২২ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষক-শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা ও মতাদর্শগত অবস্থানকে স্বাভাবিক বিষয় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে যেন শিক্ষকরা তাদের পেশাগত দায়িত্বে কোনো ধরনের অবহেলা না করেন, সে আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু প্রায় সবক্ষেত্রকে প্রভাবিত করে, তাই শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই নিজ নিজ মতাদর্শ অনুযায়ী সচেতনভাবে সুসংগঠিত থাকতে পারেন। এটি কোনো অযৌক্তিক বিষয় নয়। 

তিনি বলেন, তবে রাজনৈতিক সক্রিয়তা যেন কোনোভাবেই পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬