আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় অনুমোদন

০৬ আগস্ট ২০২৬, ১০:৫৮ PM
সরকারের লোগো

সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মোট ৯৪৮ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৭৮ টাকা ব্যয়ের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১১০টি লটের মধ্যে ১০৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৪০৪ কোটি ২ লাখ ২ হাজার ২৯৭ টাকা ৩৯ পয়সা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ২৩৫ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।

এ ছাড়া ইবতেদায়ি স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১৫৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যায়ে ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৩২ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৩৫টি প্রতিষ্ঠান।

অন্যদিকে ষষ্ঠ শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ১৮৩ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২৫৬ টাকা ব্যয়ের ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৭০টি দরপত্রের আওতায় ৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ৫৩ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান।

এ ছাড়া সপ্তম শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ২০৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৯৩৯ টাকা ব্যয়ের ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ৬৯টি দরপত্রের আওতায় ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮৪ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৫৯টি প্রতিষ্ঠান।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬