চার দপ্তরে নতুন সচিব নিয়োগ

০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৮ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারের চার দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক ৫টি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একটি প্রজ্ঞাপনে একজন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন জিয়াউল হক। এর আগে একই বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জেসমিন নাহার। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত) হয়েছেন মো. সাখাওয়াৎ হোসেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি।

জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬