প্রতিমন্ত্রী নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা

০৩ আগস্ট ২০২৬, ০৩:৪৩ PM
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর © সংগৃহীত

অজ্ঞাত পরিচয়ে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। সোমবার (৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের এই নেতা ও সরকারের প্রতিমন্ত্রী লেখেন, ‘বিভিন্ন নোটিফিকেশন থেকে দেখলাম গত ৩ দিন ধরে আমার ফেসবুক, What’s App ও ই-মেইল হ্যাক করার চেষ্টা চলছে।’

এর আগে দেওয়া পৃথক আরেক পোস্টে নিজের নাম ভাঙিয়ে অপকর্ম করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘আমার নাম ব্যবহার করে অনিয়ম, অপকর্ম করে পার পাবার সুযোগ নেই। দশমিনা এক্সপ্রেস নামে গলাচিপা, দশমিনা, বাউফল রুটে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি পরিচালনা করে যারা মানুষকে দুর্ঘটনা ও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে মামলা করুন। এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বরং মামলা করলে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’

রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬