কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন শেকৃবির অধ্যাপক ড. নুর মহল আক্তার

২৭ জুলাই ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৮:১২ PM
অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আক্তার বানু।

অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আক্তার বানু। © সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাদা দলের সাধারণ সম্পাদক ও এন্টমোলোজি (কীটতত্ত্ব) বিভাগের অধ্যাপক ড. মোছাঃ নুর মহল আক্তার বানু।
 
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
 
সহকারী সচিব মোঃ সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ (চার) বছর পর্যন্ত বহাল থাকবে। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
 
প্রজ্ঞাপনের শর্তানুসারে, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী অন্যান্য পদসংক্রান্ত সুবিধা প্রাপ্ত হবেন। দায়িত্ব পালনকালে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

তিনি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬