ইবির সেই হলের পুকুর ব্যবহার না করার অনুরোধ প্রশাসনের 

২৯ জুলাই ২০২৬, ০৯:০৬ PM
ইবির শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর

ইবির শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরটি ব্যবহার না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকলকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। 

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ্ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলকে ব্যবহার না করার অনুরোধ করা হলো। সকলকে বিষয়টি যথাযথ অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। 

এর আগে, আজ বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাতকে উদ্ধার করে শিক্ষার্থীরা। ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে পানিতে সাঁতার কাটতে নেমে হঠাৎই নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে যায় সে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইবি মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট মাঠে কয়েকজন বৃষ্টিতে ফুটবল খেলছিলেন। খেলা শেষে ইয়াসির পুকুরে ছিল। পরে ৩ বন্ধু এক সাথে এক পাড় হতে অন্য পাড়ে যাওয়ার জন্য সাঁতার শুরু করে। ইয়াসিরের সাথের দুই বন্ধু অপর প্রান্তে চলে গেলেও ও শেষ প্রান্তে এসে আস্তে আস্তে ডুবে যেতে থাকে। ওইসময় তার বন্ধুরা চিৎকার করলে বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে ইয়াসিরকে উদ্ধার করা হয়। ততক্ষণে সে পুরোপুরি পুকুরে ডুবে গিয়েছিল।

প্রসঙ্গত, গত বছরের ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের এ পুকুর থেকেই বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই শিক্ষার্থীদের এই পুকুরে নামার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬