ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসি ল্যান্ডকে প্রত্যাহার

২৯ জুলাই ২০২৬, ১০:১১ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও পত্র তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা তাদের নজরে এসেছে। সচিবালয় স্পষ্টভাবে জানায়, ওই পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংসদের নামে প্রাপ্ত কোনো ডিও বা সরকারি পত্রের সত্যতা যাচাই করে গ্রহণ করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।

এর আগে জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও লেটার তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয়–দপ্তরে তা দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা নজরে এসেছে। এটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও লেটার পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে তা গ্রহণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জাতীয় সংসদ সচিবালয়।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬