রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল

স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার

২৭ জুলাই ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ PM
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন © টিডিসি ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ও নির্বাচনের তফসিল ঘোষণা করণীয় পরবর্তি পদক্ষেপ নিয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে আজ সোমবার (২৭ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবে কমিশন।

এর আগে সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের চিঠিতে বলা হয়েছে, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে স্পিকারের দপ্তরে অবস্থান করবেন। 

গত ২৪ জুলাই শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বরাবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠানো হয়। রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওইদিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই দিনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য। 

স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার পদে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা। 

সংসদ সচিবালয়ে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠক হবে। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত স্পিকারের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9