পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ, সচিব কমিটিতে সিদ্ধান্ত

১৬ জুলাই ২০২৬, ০৯:২৫ AM
নতুন পে স্কেল

নতুন পে স্কেল © সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুলপ্রতীক্ষিত নতুন পে স্কেলে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা হয়েছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে পে স্কেল পর্যালোচনা কমিটি। তবে নতুন বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর হবে, নাকি ধাপে ধাপে দেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে সরকার। আগামী আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে পর্যালোচনা কমিটির ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেতন কমিশনের সুপারিশ এবং আগের বেতনকাঠামোর বিভিন্ন ত্রুটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও দুই থেকে তিনটি সভার পর সুপারিশ চূড়ান্ত করা হবে। এরপর তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।

নতুন বেতনকাঠামোয় সব গ্রেডে সমান হারে বেতন বাড়ানোর পক্ষে নয় পর্যালোচনা কমিটি। নিচের দিকের গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে কমিটির বেশির ভাগ সদস্য মত দিয়েছেন। মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধাও নতুন করে বিন্যাস করা হচ্ছে।

পর্যালোচনা কমিটির সদস্যরা নীতিগতভাবে ২০২৬ সালের ১ জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে একমত হয়েছেন। তবে এ বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না। বিষয়টি মন্ত্রিসভার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

নতুন পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। আগামী ২৩ বা ৩০ জুলাইয়ের নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এ ছাড়া প্রধানমন্ত্রীর আহ্বানে অন্য কোনো দিনও বৈঠক হতে পারে।

বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেল নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সচিব কমিটি আরও দুই থেকে তিন দিন কারিগরি বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এরপর চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে।

আরও পড়ুন: পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সচিব কমিটিতে নতুন সিদ্ধান্ত

মন্ত্রিসভায় নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপর প্রস্তাবটি আইনি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট প্রকাশ করা হবে। 

পর্যালোচনা কমিটির সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি চাকরিজীবীদের প্রায় ১১ বছর ধরে বেতন বাড়েনি। তাই নতুন পে স্কেলে যেন কেউ বঞ্চিত বা ক্ষুব্ধ না হন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও দুই থেকে তিনটি সভা হতে পারে। প্রতিটি সভায় খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, বাড়তি বেতন-ভাতা দেওয়ার সঙ্গে বড় অঙ্কের অর্থের সংশ্লেষ রয়েছে। এর সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও জড়িত। তাই নতুন পে স্কেল কয় ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সচিব কমিটি কোনো মতামত দেবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও কঠিন সময় বিবেচনায় নিয়ে তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।

আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু, শিল্পখাত-একাড…
  • ১৭ জুলাই ২০২৬
চিকিৎসক স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত— পাশে বসে মোবা…
  • ১৭ জুলাই ২০২৬
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে বিশেষ উপহার দেবে ফিফা
  • ১৭ জুলাই ২০২৬
বড় সুখবর পেলেন মেসি
  • ১৭ জুলাই ২০২৬
সাবেক অধ্যাপকের স্ত্রীকে অজ্ঞান করে হত্যা, স্বর্ণালংকার লুট…
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে সতর্কতা জারি
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence