পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, জানালেন অর্থমন্ত্রী

১৫ জুলাই ২০২৬, ০৯:৫৮ PM
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি ফটো

সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল চূড়ান্ত হলেও তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের বর্তমান আর্থিক প্রেক্ষাপট মাথায় রেখে ক্রমান্বয়ে এটি কার্যকর হবে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল। তবে আর্থিক টানাপড়েন থাকায় বাস্তবায়ন হবে ধাপে ধাপে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটার সিদ্ধান্ত হয়েছে, এটি আমরা গ্রহণ করেছি এবং বাস্তবায়ন হবে। তবে এটা হবে ক্রমান্বয়ে। আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, এটাকে মাথায় নিয়ে ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, আজ বুধবারও (১৫ জুলাই) পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পর্যালোচনা শেষ করতে আরও একাধিক সভা দরকার হবে।

এদিকে পে-স্কেল বাস্তবায়নসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার দাবি, সরকারের চেষ্টায় গত অর্থবছরের শেষ চার মাসে এনবিআরের আদায় বেড়েছে।

সাক্ষাৎকারে চলতি অর্থবছরের লক্ষ্যপূরণে সংস্থাটিকে নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের যে পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট, আমাদের যে দক্ষতা, আমরা আশা করছি যে টার্গেট দিয়েছি সেটা মিট করতে পারব, ইনশাআল্লাহ। ট্যাক্সেশন বা এনবিআরের পরিচালনায় পরিচালনায় বড় ধরনের একটা পরিবর্তন আসবে।

তবে কমিশনের সুপারিশে কোন কাঠছাট হবে কিনা তার সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী।

‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘থেমে যাওয়া ভালো’— চিরকুটসহ বিএনপি নেতার বাড়ির পাশে বোমাসদৃ…
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার দেবে বিসিক, আবেদন শুরু
  • ১৪ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950