পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সচিব কমিটিতে নতুন সিদ্ধান্ত

১৬ জুলাই ২০২৬, ০৮:০৫ AM
নতুন পে স্কেল

নতুন পে স্কেল © টিডিসি সম্পাদিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুলপ্রতীক্ষিত নতুন পে স্কেল বা জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট জারি হতে পারে। তবে নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। তবে বেতন কত শতাংশ বাড়বে, কতটি ধাপে তা বাস্তবায়ন হবে এবং কোন গ্রেডে মূল বেতন কত বাড়বে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপ ঠিক করবে মন্ত্রিসভা। গতকাল বুধবার জাতীয় বেতন কমিশন-২০২৫-এর সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেল নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন আরও দুই থেকে তিন দিন সচিব কমিটি কারিগরি বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এরপর সচিব কমিটির সুপারিশ চলতি মাসের শেষ সপ্তাহে বা আগস্টের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে।

আরও পড়ুন: পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, জানালেন অর্থমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপর অনুমোদিত প্রস্তাব আইনি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং শেষে প্রধানমন্ত্রী সারসংক্ষেপ অনুমোদন করলে গেজেট জারি করা হবে।

সভায় অংশ নেওয়া পর্যালোচনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও দুই থেকে তিনটি সভা প্রয়োজন হতে পারে। প্রতিটি সভায় খুঁটিনাটি বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যাতে ক্ষোভ তৈরি না হয়, সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে সরকার অটল। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অর্থমন্ত্রী বলেন, পে স্কেলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে। তবে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ও কঠিন সময় বিবেচনায় নিয়ে এটি ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬