সচিব কমিটির সভা

পে স্কেলে সব গ্রেডে বেতন একই হারে বাড়ছে না, গেজেট নিয়ে যে আলোচনা হলো

০৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ AM
নবম জাতীয় পে স্কেল

নবম জাতীয় পে স্কেল © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলে মূল বেতন শতভাগ পর্যন্ত বাড়তে পারে। সোমবার (৬ জুলাই) জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির সভায় এমন আলোচনা হয়েছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত এ কমিটি আগামী সপ্তাহে ফের সভায় বসবে।

এরপর সুপারিশ মন্ত্রিসভায় উঠলে অনুমোদনের পর পে স্কেলের গেজেট জারি হবে। বৈঠক সূত্রে জানা গেছে, সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না। নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়বে। সচিব কমিটির সুপারিশ পরবর্তী সপ্তাহে মন্ত্রিসভায় উঠবে। 

মন্ত্রিসভা চাইলে এতে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে পারবে। সেখানে অনুমোদন মিললে গেজেট জারির পর কার্যকর হবে পে স্কেল। সূত্র জানায়, ভাতা সুবিধার বিষয়ে একাধিক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ বা এসআরও জারি করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে সভায়।

আরও পড়ুন: ঢাবিতে সেকেন্ড টাইমের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

বৈঠক শেষে কমিটির এক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। শুধু মূল বেতন নয়; বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াতসহ বিভিন্ন ভাতাও পুনর্বিন্যাস করার প্রস্তাবও রয়েছে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি নতুন কিছু সুবিধাও যুক্ত হতে পারে। চাকরিজীবীর অবসরকালীন সুবিধা ও পেনশন কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। 

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, হিসাব মহানিয়ন্ত্রক এ কমিটির সদস্য।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬