কাতারের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালিত 

১৫ জুলাই ২০২৬, ০৭:০০ PM
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি © সংগৃহীত

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। গত ১২ জুলাই আধুনিক কাতারের অভূতপূর্ব রূপান্তরের রূপকার ও অসামান্য দূরদর্শী এই নেতা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজীবন বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের জন্য অকৃত্রিম কল্যাণকামী এই নেতার মহাপ্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানাতেই সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ বুধবার দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া, সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফেরাত কামনা করে আজ জোহর নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। একই সাথে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তাঁর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা কর্মসূচি পালিত হচ্ছে। 

বাংলাদেশের অগ্রযাত্রা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে তার অসামান্য অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এ দেশের আপামর জনগণ।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬