মারা গেছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ

১২ জুলাই ২০২৬, ০৩:২৭ PM
শেখ হামাদ বিন খলিফা আল থানি

শেখ হামাদ বিন খলিফা আল থানি © সংগৃহীত

কাতারের আধুনিক রূপকার, সাবেক আমির ও দেশটির বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি (ফাদার আমির) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির কথা জানাচ্ছে। আমাদের মহামান্য ফাদার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি স্থানীয় সময় আজ সোমবার (১৩ জুলাই) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তার ওপর রহম করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৮ বছর কাতারের আমির হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার দূরদর্শী শাসনামলেই কাতার প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি খাতে অভাবনীয় সাফল্য অর্জন করে এবং বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়। অর্থনীতি, ক্রীড়া, শিক্ষা, সুউচ্চ আধুনিক অবকাঠামো নির্মাণ এবং বৈশ্বিক কূটনীতিতে কাতারকে এক প্রভাবশালী মধ্যস্থতাকারী দেশ হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার মূল কারিগর ছিলেন তিনি।

পরবর্তীতে ২০১৩ সালে এক নজিরবিহীন ও ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে তিনি স্বেচ্ছায় তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করেন। এরপর থেকে তিনি কাতারে ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ও অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।

তার এই আকস্মিক প্রয়াণে কাতারজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় শোক ও দাফন প্রক্রিয়া সম্পর্কে আমিরি দিওয়ান থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬