কাতারের আমির শেখ হামাদের মৃত্যু,দোহা যাচ্ছেন স্পিকার

১৩ জুলাই ২০২৬, ০৯:১৫ PM
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম © সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির জানাজা ও শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া, বন্ধুপ্রতীম কাতারের সাবেক আমিরে মৃত্যুতে বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করা হবে। 

এদিকে, রাজধানী গুলশানে কাতার দূতাবাসে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশ সরকারের পক্ষে শোকবার্তায় স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

কাতারের আমিরে শেষ বিদায়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার জানিয়ে মির্জা ফখরুল তার শোকবার্তায় শেখ হামাদের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

শোকবইয়ে তিনি লেখেন, কাতারের সঙ্গে দীর্ঘদিনের ‘ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ’সম্পর্ক অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে বাংলাদেশ।
মির্জা ফখরুল জানান, শোক প্রকাশের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন হবে। এ ছাড়া দোহা সফর করবে কাতারের আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

কাতারের আমিরের দপ্তর গতকাল রবিবার এক বিবৃতিতে শেখ হামাদের মৃত্যুর খবর প্রকাশ করে। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত আমির হিসেবে দায়িত্ব পালন করা শেখ হামাদকে আধুনিক কাতারের অন্যতম স্থপতি বিবেচনা করা হয়। তাকে ‘ফাদার আমির’ নামে ডাকা হত। 

তিনি আমির থাকাকালে ১৯৯৬ সালে আল-জাজিরা টেলিভিশন স্টেশনের কার্যক্রম শুরু হয়। আল-জাজিরা এখন বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম। ২০১৩ সালে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি ক্ষমতা নিলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান। 

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9