সবাই একটি করে গাছ লাগাবে: প্রধানমন্ত্রী

১৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ PM
গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী

গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সবুজ বিদ্যালয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সবাইকে একটি করে গাছ লাগানো ও সেই গাছের ভালো পরিচর্যা করার আহ্বান জানান তিনি। আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্রে দেশের বিভিন্ন অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি নানা স্টল ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আনহ এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দেশের ৬০টি জেলার শিক্ষার্থীরা এই ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির প্রদর্শনীতে অংশ নেয়। প্রদর্শনীর স্টলগুলোতে শিশুরা তাদের নিজ নিজ এলাকার স্বতন্ত্র ঐতিহ্য, নিজেদের আঁকা ছবি, বিভিন্ন হস্তশিল্প এবং কাগজ দিয়ে তৈরি নানা ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থাপনার রেপ্লিকা প্রদর্শন করে।

প্রধানমন্ত্রী স্টলগুলোতে প্রবেশ করে কোমলমতি শিক্ষার্থীদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীকে দেখেই শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। প্রতিটি স্টলে গিয়ে প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা?’ এ সময় শিক্ষার্থীদের তৈরি নান্দনিক হস্তশিল্প দেখে তিনি জিজ্ঞেস করেন, ‘এসব কি তোমরা বানিয়েছো?’ শিক্ষার্থীরা সমস্বরে উত্তর দেয়, ‘জি মাননীয় প্রধানমন্ত্রী।’ প্রধানমন্ত্রী হাসিমুখে শিক্ষক ও শিক্ষার্থীদের এই দারুণ সব সৃজনশীল কাজের জন্য ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে শিক্ষকরা প্রধানমন্ত্রীকে তাদের স্কুলে শিক্ষার্থীদের দৈনিক উপস্থিতি এবং খেলাধুলার সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য দেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খেলার ধরণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষকরা ‘আনন্দ শিক্ষা’ ও ‘ডিজিটাল শিক্ষা’ ব্যবস্থার কার্যকারিতা তাঁর সামনে তুলে ধরেন।

একটি স্টলের খুদে শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কাছে তাদের এক মানবিক উদ্যোগের কথা শেয়ার করে। সে বলে, ‘আমরা প্রতিদিন আমাদের টিফিনের টাকা জমিয়ে অসচ্ছল বন্ধুদের সাহায্য করি। আমরা সবাই একসাথে বসে টিফিন খাই।’ কোমলমতি শিশুদের এই চমৎকার মানসিকতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা খুব ভালো কাজ করছো।’

পরে ওই স্টলের শিক্ষার্থীরা তাদের স্কুলের দৈনিক পাঠ্যক্রম, ক্লাস শুরু ও ছুটির সময় এবং টিফিনের সময়ের বিভিন্ন মজার অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করে। সেখানে একটি শিক্ষণীয় গেম সম্পর্কে জেনে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, ‘গেমটা তো চমৎকার!’

একটি স্টলে গিয়ে খুদে শিক্ষার্থীদের সাথে করমর্দন করে প্রধানমন্ত্রী তাদের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার বার্তা দেন। তিনি বলেন, ‘তোমরা বিদ্যালয়কে সবসময় পরিচ্ছন্ন রাখবে। যেখানেই ময়লা দেখবে, তুলে নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে। ঠিক আছে?’ শিক্ষার্থীরাও তার এই আহবানে সানন্দে সায় দেয়।

অনুরূপভাবে হবিগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের স্টলে গিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বলেন, ‘সবাই নিজেরা একটি করে গাছ লাগাবে এবং সেই গাছের নিয়মিত পরিচর্যা করবে। ঠিক আছে?” এ সময় শিক্ষার্থীবৃন্দ উৎসাহের সাথে সমস্বরে বলে ওঠে, “জি স্যার।’

প্রদর্শনীর একটি স্টলে অভিনব ‘পকেট লাইব্রেরি’ দেখে বেশ কিছুক্ষণ সময় কাটান প্রধানমন্ত্রী। সেখানে একটি খুদে শিক্ষার্থী তাকে লাইব্রেরিটির ব্যবহার ব্যাখ্যা করে বলে, ‘এই লাইব্রেরিতে লেভেল (তাক) অনুযায়ী আমাদের বই সাজানো আছে। যে শিশুটির যে বই পড়তে ইচ্ছা করবে, সে সরাসরি সেই লেভেলে গিয়ে বইটি নিয়ে পড়তে পারবে।’ এই চমৎকার চিন্তার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা খুব সুন্দর জিনিস সেট করেছ। এজন্য তোমাদের অনেক ধন্যবাদ।’

স্টলগুলো পরিদর্শনের সময় কোমলমতি শিশুদের নানারকম মিষ্টি আবদারও পূরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি স্টলে শিশুরা আবদার করে বলে, ‘প্রধানমন্ত্রী, আপনি যদি নিজের হাতে একটি টবে গাছের চারা রোপণ করে দেন, তবে সেটি আমরা স্মৃতি হিসেবে আমাদের স্কুল আঙিনায় নিয়ে লাগাবো।’ প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ হেসে রাজি হয়ে যান এবং জিজ্ঞেস করেন, ‘কোথায় তোমাদের টব ও গাছ?’ শিক্ষার্থীরা দ্রুত চারাগাছ ও টব নিয়ে এলে প্রধানমন্ত্রী নিজ হাতে মাটিতে চারাটি রোপণ করে দেন।

আরেকটি স্টলে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার যৌথ আবদার জানিয়ে বলে, ‘আমরা আপনার সাথে স্যার একটি ছবি তুলতে চাই।” প্রধানমন্ত্রী কালবিলম্ব না করে বলেন, কোনো অসুবিধা নেই। এই বলে তিনি নিজেই স্টলের ভেতরে গিয়ে শিশুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান এবং ফ্রেমবন্দী হন।

উল্লেখ্য, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী তাকে স্বাগত জানান। এরপর তিনি দীর্ঘ দেড় ঘণ্টা সময় ধরে অত্যন্ত নিবিড়ভাবে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং বেলা সাড়ে ১১টায় তাঁর পরিদর্শন শেষ করেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9