তথ্য উপদেষ্টা

জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনালাইজ করব কিনা, এটা নিয়ে আলাপ হতে পারে

০৭ জুলাই ২০২৬, ০১:২৪ PM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অপ্রত্যাশিত। কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসেবে কোনো আইনে ইনক্লুড করিনি। আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে।’

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সমাজে এ আলাপটা হওয়া দরকার আছে। জুলাইকে নিয়ে এ ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা? এইটা আসলে এই আলাপটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সম্পর্কে কটূক্তি এটা নিয়ে একটু আমার মনে হয়, আমাদের সমাজে আমি সবাইকে একটু আহবান করছি এই বিতর্কটা একটু সমাজে হোক। জুলাই নিয়ে কটূক্তি যদি বলি, কটূক্তি সত্যিই করছেন। এই জায়গাটাই বলতে পারি, জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স আমরা এখন পর্যন্ত মনে করছি কিনা?’

আরও পড়ুন: প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেলে শূন্য পদে নতুন নিয়োগ

জুলাই নিয়ে কটূক্তি হচ্ছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘আমি আবারও বলছি এবং সেটা আমার প্রচন্ড গায়ে লাগে।’ তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যেটার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিটির চিফ প্রসিকিউটরও জানিয়েছেন, তদন্ত চলছে।’

বিচার বিচারের জায়গায় চলুক উল্লেখ করে তিনি বলেন, ‘আদালত কি সিদ্ধান্ত নেবেন, সেটা নেবেন। আমরা মনে করি, এ সময়ের মধ্যে আমরা যারা বেড়ে উঠেছি, অ্যাকটিভিজমের মধ্যে ছিলাম, তাদের কর্মকাণ্ড-কীর্তিকলাপ সামনে আনার মাধ্যমে তারা মানুষের মনে নিষিদ্ধ হয়ে থাকবেন।’

জাবিতে বিএনসিসি প্লাটুনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেকৃবিতে উৎসাহ-উদ্দীপনায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সাবেক কর্মস্থল থেকে পত্রিকার ‘চাকরিচ্যুত’ ব্যুরো চিফের ঝুলন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ফেসবুকে মন্তব্যের জেরে’ বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে পেটাল ছা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বোটে তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9