জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা

১৫ জুন ২০২৬, ১২:৪৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০১:৩৮ PM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে রবিবার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পরে উচ্চপর্যায়ের নির্দেশনায় তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি দিল্লিতে অবস্থান না করে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। বিষয়টি পর্যালোচনার পর প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে সোমবার (১৫ জুন) সকালে সরকারি সূত্রে  জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তার সফর সম্পর্কে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। গত শুক্রবার এ বিষয়ে কূটনৈতিক চিঠি পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করেন।

বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সফর সংক্রান্ত পূর্বানুমোদন ও আনুষ্ঠানিক যোগাযোগ থাকার পরও বিমানবন্দরে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়া অস্বাভাবিক এবং এর কারণ স্পষ্ট নয়।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধির সফর নিয়ে আগেভাগে চিঠি দিয়ে ও ফোনে যোগাযোগের পর দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ ‘রহস্যজনক’।

উল্লেখ্য, দিল্লিতে আজ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান গতকাল রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। 

মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬