তথ্য উপদেষ্টা

প্রাথমিকে ৩২ হাজার সহকারী শিক্ষক পদোন্নতি পেলে শূন্য পদে নতুন নিয়োগ

০৭ জুলাই ২০২৬, ১২:৪০ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ PM
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © বাসস

প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম পুনরায় চালু করা হবে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, এর মাধ্যমে প্রধান শিক্ষক পদে বদলি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে। প্রায় ৩২ হাজার ৫০০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদোন্নতির সুযোগ পাবেন এবং পদোন্নতির ফলে শূন্য পদে নতুন নিয়োগ দেয়া যাবে। 

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক শিক্ষাকে খুব গুরুত্ব দেয়া উচিত। এটা আমরা যারা বেসিকটুকু জানি, তারা বুঝি। শিশুদেরকে ওই পর্যায় থেকে যথেষ্ট যোগ্য করে না তোলা গেলে ভবিষ্যতে আসলে ওই ভিত্তটা তৈরি করা না গেলে হবে না।’

তিনি আরও বলেন, ‘সেখানকার চাকরিগুলো যাতে আকর্ষণীয় থাকে। মানে আমাদের এই সমাজে এ প্রবণতা আছে যে, এখানে অনেকেই চাকরি করতে চান না। এই যে পদোন্নতির একটা সংকট আছে।’

আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমরা যখন কাজ করতে যাই আমি পরবর্তীতে কোথায় যাব, কোন ধাপে যেতে পারি এগুলো আমরা দেখি এই জটিলতা অবসান হয়েছে। নতুন কর্মসংস্থান যেমন তৈরি হবে, নতুন পদমর্যাদা তৈরি হবে। আশা করি, এ চাকরিগুলোকে আরো আকর্ষণীয় করবে এবং আমাদের প্রতিভাবান মানুষ এই চাকরি করতে আসবেন।’

কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9