অক্টোবর থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, যা বলছে ইসি

০২ জুলাই ২০২৬, ১০:৩৩ AM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ১০:৪১ AM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

আগামী অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একটি প্রাথমিক রোডম্যাপও প্রস্তুত করেছে সংস্থাটি।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন চার ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে পারে। পরে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী প্রস্তুত, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্বাচনী বাজেট চূড়ান্ত করার কাজ চলছে।

আরও পড়ুন: ঢাবিতে কীভাবে অনার্স ভর্তি বন্ধ করা যায়, ভাবতে হবে

ইসি জানিয়েছে, আগামী ৩১ জুলাই যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া তফসিল ঘোষণার আগে ভোটার তালিকার গেজেট প্রকাশসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হবে।

অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বাজেট ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬