মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২৬, ০৩:৫৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৩:৫৪ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মাদ্রাসা শিক্ষার বাইরে সাধারণ শিক্ষা যেভাবে পর্যায়ক্রমে পরিকল্পনামাফিক সামনে এগিয়ে নিচ্ছি, একইভাবে মাদ্রাসা সেই পরিকল্পনার মধ্যে নিয়ে এসে এগিয়ে নিতে চাইছি। একজন সন্তান যাতে একটি বিষয়ে পারদর্শী হবে, তা না। সে যেন জেনারেল শিক্ষার ছাত্র-ছাত্রী যেভাবে পারদর্শী অন্যান্য বিষয়ে, মাদ্রাসার ছাত্র-ছাত্রীরাও সমভাবে পারদর্শী হবে।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সার্টিফিকেটের নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই। আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে যখন আমরা শহরে যাচ্ছি, আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে তখন এয়ারপোর্ট থেকে বের হতেই বিশাল সাইনবোর্ডে লেখা ছিল-এডুকেশন ফার্স্ট।’

আরও পড়ুন: অতীত নিয়ে অনেক বেশি কথা হচ্ছে, অথচ মানুষ চায় আমরা ভবিষ্যৎ নিয়ে বলি

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফাস্ট নীতি বাস্তবায়ন এবং সেখানে প্রস্তাবিত বাজেটে বর্তমান সরকার দেশের ইতিহাসে শিক্ষা খাতে সবচাইতে বেশি বরাদ্দ রেখেছে। আগামী অর্থবছরের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ২ শতাংশ উন্নীত করার প্রস্তাব করা আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের লক্ষ্য থাকবে, আগামী ৫ বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির ৫ শতাংশ উন্নীত করা।’

চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মশা নিধনে লাখ লাখ টাকা খরচ, তবু বাড়ছে উপদ্রব
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
কমনওয়েলথ স্কলারশিপে বিনামূল্যে পড়ুন যুক্তরাজ্যে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল হওয়ায় বেতন খুব বেশি বাড়বে, বিষয়টা সে রকম নয়: তথ্য …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬