সরকার যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২৬, ০১:০০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘জাতীয় অগ্রধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সংসদ সদস্যরা বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে যে সব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা ও তিস্তা।’

বিএনপি সরকার বরাবরই কৃষি বা কৃষিবান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সব সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি পানির প্রভাব। সে কারণে বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।’

আরও পড়ুন: এমপিওভুক্ত করতে মন্ত্রীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান, জামায়াত আমিরের গল্পে সংসদে অট্টহাসি

তারেক রহমান বলেন, ‘এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আমাদের কাছে আসে, সেই পানিটিকে আমরা ধরে রাখব যাতে করে শুষ্ক মৌসুম এবং বছরের বাকি সময়টা আমরা কৃষক সহ সকলের কাছে পানি সরব্রহ করতে পারি।’ 

তিনি আরও বলেন, ‘এবার আমি আরেকটু উত্তরের দিকে চলে যাই এবং সেই উত্তরে অবস্থান করছে আমাদের তিস্তা। জাতীয় অগ্রধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।’

বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মিলন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর চাঁদপুরেও পূর্ণাঙ্গ বিশ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬