সরকারি নিয়োগে বড় কর্মপরিকল্পনা ঘোষণা, পদের সংখ্যা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২৯ জুন ২০২৬, ০৮:২৩ AM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী © সংগৃহীত

সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, এ কর্মপরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে এমপি নুরুল আমীনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই পরিকল্পনার আওতায় ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯ এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে মোট ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ করা। এই প্রক্রিয়া এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়োগের সর্বশেষ অবস্থা ও শূন্যপদের তথ্য পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে। 

আরও পড়ুন: নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবীদের

অপর এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো নিয়ে কমিটি কাজ করছে বলেও জানান তিনি। 

এমপি নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মামলা করার সময় এজাহারে অভিযুক্ত ব্যক্তির দলীয় পরিচয় উলে­খ থাকে না। ফলে সারা দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান নিরূপণ করা সম্ভব নয়। এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্যও নেই সরকারের কাছে। 

৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের আদলে ২০ সুবিধা চান মাদ্রাসা শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯৯ বিচারককে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, করুন আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬