অফিসার/সিনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে উরি ব্যাংকে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার উরি ব্যাংক। ব্যাংকটি চট্টগ্রাম শাখায় ক্যাশ বিভাগে ‘অফিসার/সিনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ১২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: উরি ব্যাংক;
বিভাগের নাম: ক্যাশ;
পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে চাকরি, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: চট্টগ্রাম;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, আবেদন ১০ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জুলাই ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম