শিক্ষক-কর্মচারীর গড় অবসর ভাতা ১৩ লাখ টাকা, সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

২৮ জুন ২০২৬, ০১:০০ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। একজন শিক্ষক-কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন বলেও তিনি জানান।

আজ রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের বিরোধী দলের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, এসব আবেদন নিষ্পত্তির জন্য ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন। বর্তমানে অবসর তহবিলে জমা রয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে ৭ হাজার ৪১০ কোটি টাকা ঘাটতি রয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসবের জন্য প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার এককালীন বরাদ্দ প্রয়োজন।

আরও পড়ুন: ৪৫০ কোটি ব্যয়ে ৯ ‘স্কুল অ্যান্ড কলেজ’ প্রকল্পে ধীরগতি, দফায় দফায় মেয়াদ বাড়ছে

শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালুকরণ, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ ও আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের সংখ্যা জানালেন মন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
কর্মস্থলে যাওয়ার পথে সড়কে ঝরল স্কুলশিক্ষকের প্রাণ
  • ২৮ জুন ২০২৬
পরীক্ষকদের মূল্যায়ন এবং অতিরিক্ত খাতার চাপ কমানো হবে: শিক্ষ…
  • ২৮ জুন ২০২৬
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ট্রাক্টর পার্কিং
  • ২৮ জুন ২০২৬
১০ দিনের ব্যবধানে ১০ গরু চুরি, উদ্বিগ্ন খামারিরা
  • ২৮ জুন ২০২৬
তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুরে চাকরি মেলার উ…
  • ২৮ জুন ২০২৬