মাদ্রাসা শিক্ষকদের শিক্ষামন্ত্রী

সরকার পরিবর্তন হলে কি বেতন আটকে যায়?

২৮ জুন ২০২৬, ১২:৪৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:৩৮ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইন্টারিম সরকার মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিলেও তাদের বেতন-ভাতার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখেনি। ফলে দায়িত্ব গ্রহণের পর সরকারকে অন্যান্য খাত থেকে অর্থ এনে বেতন পরিশোধের ব্যবস্থা করতে হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষা বোর্ডগুলোর কার্যক্রম, শিক্ষা প্রশাসন এবং পরিদর্শন ব্যবস্থারও সমালোচনা করেন।

রবিবার (২৮ জুন) ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি বোর্ডের কেন্দ্র প্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০১৭ খ্রিষ্টাব্দ থেকে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে আরও ১৭ হাজার শিক্ষক অবসরে চলে গেছেন। তিনি (সহকারী শিক্ষক) প্রধান শিক্ষক হতে পারছেন না শুধু আদালতের একটি মামলার কারণে। মামলা হলেই আটকে যায় শিক্ষা ব্যবস্থা। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা সবার জন্য প্রয়োজন।

তিনি বলেন, ‘সিস্টেম এমনভাবে চলছে যে, চলছে তো চলছেই। এই রাষ্ট্রের প্রথম শ্রেণি ৫০০ বছর ধরে চলছে। এই চলার মধ্যে কোনো পরিবর্তন নেই। একজন আসে, আরেকজন যায়। ইন্টারিম সরকার আরও বেজাল বাড়িয়ে গেছে।’

আরও পড়ুন: নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী

মাদ্রাসা শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এখানে মাদ্রাসার শিক্ষক কয়জন আছেন? হাত তুলেন তো। মে মাসের বেতন পেয়েছেন? জুন মাসের বেতন পেয়েছেন? আপনার বেতন তো আপনি পাবেন। সরকার পরিবর্তন হলে কি বেতন আটকে যায়? বলুন, আটকে যায় না। কিন্তু আপনাদেরটা আটকালো কেন?’

তিনি আরও বলেন, ‘নোবডি কেয়ার্স। ইন্টারিম সরকার এসে মাদ্রাসায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দিয়ে গেল।’

মন্ত্রী বলেন, ‘ইন্টারিম সরকার এনটিআরসিএ থেকে মাদ্রাসার শিক্ষক নিয়োগ দিল দুই দফায় ১৭ হাজার। ভেরি গুড। পদ খালি ছিল, নিয়োগ হয়ে গেছে। কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই, বাজেটে বরাদ্দ করবেন না? যে শিক্ষকরা এসেছেন, তাদের টাকা-পয়সা লাগবে এটা কি আপনারা জানেন না? আমি কি জানি আগের বছর কী হয়েছে?’

এ সময় উপস্থিত একজন শিক্ষক বলেন, ‘কলেজে তো এনটিআরসিএ শিক্ষক দিয়েছে, ওদের তো বন্ধ হয় না।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘ওখানে পরিমাণমতো নিয়োগ আছে। এখানে পরিমাণটা ঠিকমতো হিসাব করা হয়নি। উনারা অঙ্কে কাঁচা ছিলেন। মাদ্রাসায় তো পদ খালি ছিল, তাই না? খালি তো ছিল, অতিরিক্ত তো দেয়নি।’

তিনি আরও বলেন, ‘অ্যাম আই রাইট? আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন, সেপ্টেম্বর থেকে শুরু করেছেন। তখন হিসাবটা কেন করলেন না? কারণ মাদ্রাসা শিক্ষকদের জন্য আলাদা বাজেট, কলেজ শিক্ষকদের জন্য আলাদা বাজেট, স্কুল শিক্ষকদের জন্য আলাদা বাজেট।’

বেতনের অর্থসংকটের বিষয়টি তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমাকে প্রতি মাসে ৫০১ কোটি টাকা বেতন দিতে হয়। মে মাসে এসে দেখি টাকা নেই। তখন অন্যান্য খাত থেকে খুঁজে ১০০ কোটি টাকা বের করলাম। এই টাকার পাঁচ ভাগের এক ভাগ আপনারা পাবেন।’

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রধ…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence