স্থানীয় সরকারমন্ত্রী

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকার সহায়তা

২৩ মে ২০২৬, ১১:২৪ AM , আপডেট: ২৩ মে ২০২৬, ১১:২৫ AM
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে ভর্তি সহায়তার আবেদন গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ভর্তি সহায়তা নীতিমালা-২০২৬’ অনুযায়ী বর্তমানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের যথাক্রমে ৪ হাজার টাকা, ৬ হাজার টাকা এবং ৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এমন তথ্য আজ শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি লিখেছেন, সম্প্রতি ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ই-অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের নিয়ম
আবেদনকারীদের প্রথমে নির্ধারিত সুপারিশপত্র ফরম ডাউনলোড করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অনুমোদন নিতে হবে। ফরমটি প্রিন্ট করে পূরণ করার পর প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রের পরিষ্কার ছবি বা স্ক্যান কপি প্রস্তুত করতে হবে। এর মধ্যে রয়েছে ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সুপারিশপত্র।

আবেদন প্রক্রিয়ার ধাপ পাঁচটি
১. অ্যাকাউন্ট নিবন্ধন (আগে অ্যাকাউন্ট না থাকলে)

২. মোবাইল নম্বর ভেরিফিকেশন

৩. পোর্টালে লগইন

৪. আবেদন জমা দেওয়া

৫. ড্যাশবোর্ড থেকে আবেদন স্ট্যাটাস দেখা

যেসব কাগজপত্র আপলোড করতে হবে
১. শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি

২. শিক্ষার্থীর স্বাক্ষর

৩. জন্মনিবন্ধন সনদের কপি

৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

৫. শিক্ষার্থীর এনআইডি (যদি থাকে)

৬. বাবা ও মায়ের এনআইডি (যদি থাকে)

৭. আর্থিক অসচ্ছলতার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদ

৮. শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশপত্র

৯. এতিম, প্রতিবন্ধী, দীর্ঘমেয়াদি রোগ, মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য প্রযোজ্য ক্যাটাগরির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র

১০. ২০তম গ্রেডের সরকারি বা আধা-সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে নিয়োগকর্তার সুপারিশপত্র

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন পাবেন কবে, কী বলছে অধিদপ্তর

১১. ব্যাংক চেকবইয়ের প্রথম পাতার ছবি অথবা ব্যাংক স্টেটমেন্ট

যোগ্যতার শর্তাবলি
১. শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি, একাদশ শ্রেণি বা আলিম প্রথম বর্ষ, অথবা স্নাতক প্রথম বর্ষ বা সমমানের কোর্সে অধ্যয়নরত হতে হবে

২. অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার নিচে হতে হবে

৩. আবেদনকারীকে আর্থিকভাবে অসচ্ছল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। যেমন—এতিম, প্রতিবন্ধী, স্বল্প আয়ের শ্রমজীবী পরিবারের সন্তান, অসচ্ছল 

৪. মুক্তিযোদ্ধার সন্তান অথবা ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরও ট্রাস্ট বিশেষ বিবেচনায় সহায়তা দিতে পারবে।

সহায়তার অর্থ বিতরণ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন জমার শেষ সময়ের পর সাধারণত ৩০ কার্যদিবসের মধ্যে আর্থিক সহায়তার অর্থ পাঠানো হয়। নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পুরো কার্যক্রম অনলাইনে হওয়ায় আবেদনকারীদের কোনো হার্ডকপি জমা দিতে হবে না।

সহায়তার জন্য অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9