ইরান-যুক্তরাষ্ট্র ছাড়াও আমরা আরও দুটি যুদ্ধ মোকাবিলা করছি: পানিসম্পদমন্ত্রী

১৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ PM
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি ছবি

প্রকৃতির সঙ্গে লড়াইকে সবচেয়ে কঠিন যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা শুধু ইরান-যুক্তরাষ্ট্র না, আরও দুটি যুদ্ধ মোকাবিলা করছি। সবমিলিয়ে আমরা এখন তিনটি যুদ্ধ দেখছি। এক. মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ, বিগত সরকারের সঙ্গে দেশের ভেতরে রাজনৈতিক লড়াই। তবে এই দুটোর চেয়ে সবচেয়ে কঠিন হলো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা; যার কষ্ট নদীভাঙন এলাকার মানুষই সবচেয়ে ভালো বোঝেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল হাসান জকিগঞ্জ ও কানাইঘাট এলাকায় নদীভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালে এর জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ্যানি আরও বলেন, তিনি নিজেও নদীপাড়ের মানুষ এবং সাগরের মোহনায় অবস্থিত লক্ষ্মীপুর তার এলাকা। সেখানকার মানুষও প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছে।

তিনি জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট দিয়ে প্রবাহিত সুরমা নদী ও কুশিয়ারা নদী ভারতের বরাক নদী থেকে উৎপত্তি হয়ে এসেছে। ভারতের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টি এবং ২০২২, ২০২৪ ও ২০২৫ সালের বন্যার কারণে এ এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নদীভাঙন রোধে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম পর্যায়ে একটি প্রকল্প ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুমোদন দেওয়া হয়েছে এবং বর্তমানে প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার মানুষ সুরক্ষা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন, সিলেট-৫ আসনের প্রার্থী আবুল হাসান যে নোটিশটি এনেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭১ বিধিতে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি যৌক্তিক উল্লেখ করে তিনি নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬