‘৬ মাসে সরকারি চাকরিতে ২৮৭৯ পদে নিয়োগ দেওয়া হবে’

১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ PM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী © টিডিসি সম্পাদিত

সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের জন্য এরই মধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মচারীর নিয়োগ’-এর বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

এরমধ্যে প্রথম গ্রেড থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম গ্রেড থেকে ১২তম গ্রেডে এক লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডে এক লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক-যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে এমন ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনে গবেষণা কর্মকর্তা নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণে অনুপস্থিত, এমপিওভুক্ত ৪৪ শিক্ষককে শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬