তুরস্কে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

২৭ মার্চ ২০২৬, ১০:০৪ AM
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী © সৌজন্যে প্রাপ্ত

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ আয়োজনে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমানসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য বর্তমান প্রেক্ষাপটে নতুনভাবে উপলব্ধি করতে হবে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, জনগণকেন্দ্রিক চিন্তা থেকে বিচ্যুত হলেই অতীতের পতিত সরকারের মতো পরিণতি বরণ করতে হবে। তাই ইতিহাসের শিক্ষা ধারণ করেই এগিয়ে যেতে হবে।

এর আগে কনস্যুলেটে পৌঁছালে তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রদূত এম আমানুল হক ও কনসাল জেনারেল মিজানুর রহমান।

উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে ২৬ মার্চ ইস্তাম্বুলে পৌঁছান তথ্যমন্ত্রী।

ইস্তাম্বুলের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বাড়ার খবরে মধ্যরাতে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বেড়াতে যাওয়ার কথা বলে পাঁচ যুবককে ডেকে নিয়ে অপহরণ, টেকনাফ থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬