সাত দিন বন্ধ থাকবে ফেরিসহ তিন ধরনের নৌযান, চলবে যেগুলো

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ PM
ফেরি

ফেরি © সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে সাত দিনের বিশেষ বিধিনিষেধ জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এ সময় ফেরিসহ তিন ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৭ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সার্বক্ষণিক বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। ঈদে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সময়ে সদরঘাট এলাকায় ডিঙি নৌকা চলাচলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া এ সময় পচনশীল পণ্য পরিবহনকারী ট্রাক ও কাভার্ডভ্যানের ফেরি পারাপারও বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।

তবে যাত্রীবাহী নৌযান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬
সকালের খাবারে ভাত-ডাল আনলিমিটেড, থাকে ভর্তা-ডিমও, দাম মাত্র…
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য
  • ০৯ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬