নির্বাচনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে : ওয়াকার-উজ-জামান

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৪ PM
ময়মনসিংহে ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান

ময়মনসিংহে ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাপ্রধান © সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং ধৈর্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সফরকালে তিনি এই নির্দেশনা প্রদানের পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাপ্রধান আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। 

সভায় ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে প্রতিটি সেনাসদস্যকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শন করতে হবে। নাগরিক সহায়তায় নিয়োজিত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

ময়মনসিংহ সফরের অন্য একটি অংশে জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রকল্পটি দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে এক বিশাল মাইলফলক হিসেবে কাজ করবে এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬