দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় বাংলাদেশের ভিসা সেবা স্থগিত

০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৯ AM
এবার কলকাতায় বাংলাদেশের ভিসা সেবা স্থগিত

এবার কলকাতায় বাংলাদেশের ভিসা সেবা স্থগিত © সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি ও ত্রিপুরার আগরতলার পর এবার পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনেও অধিকাংশ ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ সাধারণ ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ ও প্রদান বন্ধ হয়ে গেলেও শুধুমাত্র ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা প্রদান কার্যক্রম চালু রাখা হয়েছে।

কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র ও উপ-হাইকমিশনের কর্মকর্তারা বুধবার রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

কর্মকর্তারা জানান, বুধবার থেকে উপ-হাইকমিশনে সাধারণ কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছে। পর্যটন ভিসাসহ অন্যান্য সেবার দ্বার আপাতত বন্ধ থাকলেও জরুরি ব্যবসায়িক প্রয়োজন এবং বাংলাদেশে বৈধ কর্মসংস্থানের উদ্দেশ্যে গমনেচ্ছুদের জন্য বিশেষ বিবেচনায় ভিসা প্রদান প্রক্রিয়া চালু রাখা হয়েছে।

উল্লেখ্য, কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। সেই সময় থেকে এখন পর্যন্ত এই মিশনগুলোতে সাধারণ ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। কলকাতার এই সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে ভারতের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ বাংলাদেশি মিশনেই ভিসা সেবা এখন সীমিত অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট মিশনগুলো জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬