মোদি আমাকে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি’: ট্রাম্প

০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩০ PM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ PM
ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি সাক্ষাত করে আলীঙ্গন করেন

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি সাক্ষাত করে আলীঙ্গন করেন © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ওপর ‘তেমন একটা খুশি নন’।

গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে বক্তৃতা করার সময় ট্রাম্প দাবি করেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি? ’আমি বললাম, ‘হ্যাঁ।’

ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তিনি আমার ওপর খুব একটা খুশি নন। আপনারা জানেন, এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ, তারা (রাশিয়া থেকে) তেল কেনা বন্ধ করেনি। তবে আপনারা জানেন, এখন তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে।’

আরও পড়ুন: ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার মার্কিন অভিযানে নিহত হন ৫৭ জন

ট্রাম্প ভারতের ওপর বর্তমানে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ।

ট্রাম্প আরও বলেন, ভারত তাকে বলেছে, তারা পাঁচ বছর ধরে অ্যাপাচে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছে।

এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই পরিস্থিতির পরিবর্তন করছি। ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে।’

 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬