বিপিএল থেকে নিজ ইচ্ছাতেই সরে গেছেন ভারতীয় উপস্থাপিকা

০৭ জানুয়ারি ২০২৬, ০৫:২০ PM
রিধিমা পাঠক

রিধিমা পাঠক © সংগৃহীত

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের জটিলতার রেশ লেগেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। টুর্নামেন্ট চলাকালীন হঠাৎ করেই দায়িত্ব ছাড়েন ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। বিষয়টি ঘিরে নানা গুঞ্জন ছড়ালেও যেখানে বলা হচ্ছিল তাকে হয়তো বিপিএল কর্তৃপক্ষই সরিয়ে দিয়েছে সেসব দাবি নাকচ করেছেন রিধিমা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে রিধিমা জানান, তাকে কোনোভাবেই বাদ দেওয়া হয়নি; বরং তিনি নিজ উদ্যোগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিপিএল ছাড়ার পেছনে কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন নিজের দেশপ্রেমের বিষয়টি।

পোস্টে রিধিমা লিখেছেন, ‘আমাকে বাদ দেওয়ার খবরটি সত্য নয়। ব্যক্তিগত সিদ্ধান্তেই আমি সরে গেছি। আমার কাছে দেশ সবার আগে। ক্রিকেটকে আমি যেকোনো একটি অ্যাসাইনমেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই। এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবো না।’

চলমান বিপিএলে বড় আকর্ষণ ছিলেন দুই বিদেশি নারী উপস্থাপক পাকিস্তানের জয়নাব আব্বাস ও ভারতের রিধিমা পাঠক। সিলেট পর্বের শুরু থেকেই জয়নাবকে উপস্থাপনায় দেখা গেছে, তবে সিলেটে কিছু ম্যাচ বাকি থাকতেই ব্যক্তিগত কারণে বিপিএল ছেড়ে দেশে ফেরেন তিনি। অন্যদিকে ঢাকা পর্বে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠকের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না তিনি। মূলত ভারত-বাংলাদেশের সম্পর্কের টানাপোড়নে শেষ পর্যন্ত বিপিএল মাতানো হচ্ছে না রিধিমার।

এর আগে, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬