মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ

২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র নেন।

পূর্বঘোষণা অনুযায়ী আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দলে তার যোগদানের গুঞ্জন ছড়ালেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই স্পষ্ট করেন, কোনো দলের মনোনয়ন নয়—স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

ওই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।’

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এরই মধ্যে তিনি ওই আসনের ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬