প্রাথমিক শিক্ষার উন্নয়নে বাস্তব সমস্যাগুলোর ওপর গবেষণা বৃদ্ধি করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

২৫ নভেম্বর ২০২৫, ০৭:২৯ PM
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে যে সকল সমস্যা রয়েছে সেগুলোর বিষয় গবেষণা আরও বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমে বাস্তব সমস্যাগুলোর সমাধানও বেরিয়ে আসবে।’ 

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত ‘গবেষণা প্রতিবেদন উপস্থাপন’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, আমাদের দেশে অনেক সময় প্রচুর অর্থ ব্যয় করে গবেষণা করা হয়, কিন্তু সেগুলো বাস্তবে কোনো কাজে লাগে না। তাই বাস্তব সমস্যাগুলো বিষয়ে আমাদের আরও বেশি গবেষণা প্রয়োজন। পাশাপাশি, গবেষণার জন্য অর্থ বরাদ্দের পরিমাণও বৃদ্ধি করতে হবে। 

জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো: শামসুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরপর তিনি বিশিষ্ট শিক্ষাবিদ দিলরুবা কবির রচিত ‘পাঠ্যক্রমে সৃজনশীল কাজ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। 

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬