আমাদের লক্ষ্য জাতিকে ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া : সিইসি

২৫ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৩ PM
দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার

দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার © টিডিসি ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের এজেন্ডা একটাই, জাতিকে একটি ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া।আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি আরও বলেন, একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, যা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন। অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। তিনি নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলেন, পর্যবেক্ষণের জন্য যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তারা যেন রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন।

এ সময় তিনি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা ব্যক্ত করেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া হবে। পাশাপাশি সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় সহযোগিতা চেয়েছেন।

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬
ক্লাস্টারভিত্তিক পদায়ন চান প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ০৬ অক্টোবর ২০২৬