ভোটারদের কেন্দ্রে আনা ও নিরাপদ নির্বাচনের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ: সিইসি

১৬ নভেম্বর ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ১২:৫৮ PM
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন © সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটারদের কেন্দ্রে আনা ও নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।

এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই সংলাপ শুরু হয়। ইসি সূত্র জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সংলাপ হবে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে।

আরও পড়ুন : কারিগরি বোর্ডের খাতা পুনঃনিরীক্ষণ ফল বিকেলে

এছাড়াও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে।

আজ ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দ্বিতীয় দিন। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। সেদিন সকালে ও দুপুরে ১২টি রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়। 

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬