শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী হলেন জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো সেই খোকন

১৫ নভেম্বর ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ০২:১৪ PM
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন

জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন © সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই আন্দোলনে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়া খোকন চন্দ্র বর্মন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নেবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। ফেসবুকে পোস্টের মাধ্যমে ঘোষণা দেন ‘শেরপুর-২ এর জন্য মনোনয়ন নিয়েছেন জুলাইয়ের আহত যোদ্ধা, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন ভাই।’

খোকন পেশায় একজন গাড়িচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়—গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায়ও তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে খবর দেন।

খোকনের বাবা কিনা চন্দ্র বর্মণ রাজধানীর একটি হাসপাতালে শাকসবজি, মাছ-মাংস সরবরাহ করেন। মা রীনা রানী দাস বাসায় গৃহকর্মীর কাজ করেন। ছোট ভাই শুভ চতুর্থ শ্রেণিতে পড়ছে। খোকন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ঘটনার সময় দুই ভাই একই কোম্পানিতে গাড়ি চালাতেন। খোকন থাকতেন যাত্রাবাড়ীতে, আর খোকা থাকতেন মহাখালীর সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে।

বর্তমানে খোকন মস্কোতে দ্বিতীয় ধাপের ফেইস রিকন্সট্রাকশনের চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে দেশে ফিরে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

উল্লেখ্য, শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।

 

 

 

 

 

 

 

 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950