ভূমিকম্পের মাত্রার চেয়ে হতাহতের সংখ্যা কিছুটা বেশি: স্বাস্থ্য উপদেষ্টা

২১ নভেম্বর ২০২৫, ০৫:১২ PM
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম © সংগ্রহীত

ভূমিকম্পের মাত্রার চেয়ে হতাহতের সংখ্যা কিছুটা বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ভূমিকম্পের উৎপত্তিস্থল কাছাকাছি হওয়ায় এমনটা হয়ে থাকতে পারে বলেও মনে করেন তিনি। শুক্রবার (২১ নভেম্বর) এই ঘটনায় হতাহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, ভূমিকম্পের ঘটনায় আহতদের বেশিরভাগেরই ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, ভূমিকম্পের সময় গুরুতর আহত কয়েকজনকে নরসিংদী থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত একজনের চিকিৎসা চলছে।

এছাড়া ঢাকার মিটফোর্ড হাসপাতালে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী এবং গাজীপুর থেকে আসা অন্তত পাঁচজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

এই ঘটনায় আহতদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা।

একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের অধীনে ২২ পদে নিয়োগে বিজ…
  • ১৩ অক্টোবর ২০২৬
টঙ্গীর গ্লিমার ফ্যাশনসে লুট, ছয় দিন পার হলেও থানায় মামলা না…
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬