২০২৬ সালের ছুটির তালিকা

চার মাসে ছুটি নেই একদিনও, বাকি কোন মাসে কত দিন?

১০ নভেম্বর ২০২৫, ০৮:১৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৪ PM
সরকারি লোগো

সরকারি লোগো © সংগৃহীত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন মিলিয়ে আগামী বছর মোট ২৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ১১ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। অর্থাৎ সরকারি কর্মচারীরা এ সংক্রান্ত প্রকৃত ছুটি পাবেন ১৭ দিন। তবে এর মধ্যে চার মাসে একদিনও ছুটি পাচ্ছেন না চাকরিজীবীরা।

সাধারণ ও নির্বাহী ছুটির তালিকা অনুযায়ী, জানুয়ারি, জুলাই ও নভেম্বর মাসে কোনো ছুটি নেই। জুন মাসের ২৬ তারিখ আশুরার ছুটি থাকলেও সেদিন শুক্রবার হওয়ায় সেটি  সাপ্তাহিক ছুটির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। 

এছাড়া সাধারণ ছুটির তালিকা অনুযায়ী,  ফেব্রুয়ারিতে ১ দিন, মার্চে ৩ দিন, মে মাসে ২ দিন, আগস্টে ২ দিন, সেপ্টেম্বরে ১ দিন, অক্টোবরে ১ দিন ও ডিসেম্বরে ১ দিন ছুটি থাকছে। 

নির্বাহী আদেশে ছুটির তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ১ দিন। মার্চে ১ দিন এবং ১৯-২০ মার্চ ও ২২-২৩ মার্চ—ঈদুল ফিতরের আগে ও পরে দুদিন করে ছুটি। এপ্রিলে ১ দিন। ২৬-২৭ মে ও ২৯-৩১ মে—ঈদুল আজহার আগে দুদিন ও পরে তিনদিন ছুটি। জুনে ১ দিন ও অক্টোবরে ১ দিন ছুটি থাকছে। 

অন্যদিকে, ২০২৬ সালে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ছুটি নিতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬