নির্বাচন নিয়ে বিভ্রান্তি নয়, সরকার সম্পূর্ণ প্রস্তুত : উপদেষ্টা সাখাওয়াত হোসেন

২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৪ PM
বাংলাদেশ নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন

বাংলাদেশ নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন © টিডিসি

বাংলাদেশ নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য পরিষ্কার—আমরা নির্বাচন আয়োজনের পথে রয়েছি। নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের, সেখানে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরে নবনির্মিত তিনতলা টার্মিনাল ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, একসময় পদ্মায় ইলিশের প্রাচুর্য ছিল, এখন তা ক্রমে চাঁদপুর হয়ে ভোলায় বেশি ধরা পড়ে। ভোলার ইলিশ এখন দেশের সবচেয়ে সমৃদ্ধ সম্পদ। আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে হাজারো জেলে আরও স্বচ্ছল জীবনযাপন করতে পারবে। সরকারের লক্ষ্যই হলো প্রান্তিক জনগণের উন্নয়ন ও তাদের জীবনমানের উন্নতি সাধন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান প্রমুখ।

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নৌবাহিনীর সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

পরে বিকেলে উপদেষ্টা সাখাওয়াত হোসেন চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নের গাছীর খাল লঞ্চঘাটে নবনির্মিত পল্টুনের উদ্বোধন করেন।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬