শাহজালাল বিমানবন্দরের আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম

২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৭ PM
শাহজালাল বিমানবন্দরে আগুন

শাহজালাল বিমানবন্দরে আগুন © সংগৃহীত ছবি

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৪ দেশ থেকে বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনার জন্য কোনও অব্যবস্থাপনা দায়ী ছিল কি না, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দলগুলো।

এর আগে, গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। দ্রুতই তা ভয়াবহ আকার ধারণ করে। বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন পুরোপুরি নেভাতে সময় লেগে যায় ২৪ ঘণ্টারও বেশি।

বিমানবন্দরের কার্গো ভিলেজের এই আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। 

শহিদ শরিফ ওসমান হাদি'র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময়…
  • ২৫ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানা…
  • ২৫ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ২২ ঘণ্টা পর মিলল ৫ জেলের মরদেহ
  • ২৫ আগস্ট ২০২৬
অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬