বেতন কাঠামোয় ১:৪ দাবি, সংবাদ সম্মেলনে আসছেন সরকারি কর্মচারীরা

০৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বেতন কাঠামোতে ১:৪ অনুপাত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে আসছেন সরকারি কর্মচারীরা। আগামী শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করবে '১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম' এর নেতারা।

ইতোমধ্যে জাতীয় প্রেস ক্লাবে হলরুম বুক করেছে সংগঠনটি। নেতারা বলছেন, সংবাদ সম্মেলনের ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে-স্কেল ঘোষণা, হরণকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পূণর্বহাল, এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন, বাজার পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ভাতাসমূহ পুনঃনির্ধারণ ও শতভাগ পেনশন প্রবর্তনের দাবি জানানো হবে। এসব দাবি মানার জন্য আগামী ৩১ ডিসেম্বর সময় বেধে দেবেন তারা।

১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত পে-স্কেল ঘোষণা করার দাবি থাকবে আমাদের। এছাড়া সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন ১:৪ অনুপাত করার দাবি থাকবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাবনা থাকবে। পাশাপাশি সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড ভেঙে ১২-১৫টি করার দাবি জানাবে সংগঠনটি।

সংগঠনের নেতারা আশা করছেন, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবিগুলো সরকারের উচ্চ মহলে পৌঁছে যাবে এবং তা বাস্তবায়নে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া হবে। বৈষম্যহীন নতুন বেতন স্কেল প্রণয়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নই এই আয়োজনের মূল লক্ষ্য।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬